ডেস্ক রিপোর্ট: রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে ৭৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ। গ্রেফতারকৃত হলো- মোঃ রাকিব শেখ (২৯)।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সন্ধ্যা আনুমানিক ০৭:০৫ ঘটিকায় বাড্ডা থানাধীন বেরাইদ চান্দারটেক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড্ডা থানাধীন বেরাইদ চান্দারটেক এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে উল্লিখিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৭৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত রাকিব পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা নিয়ে এসে রাজধানী ঢাকায় বিক্রয় করতো।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments