মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর: কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আলমগীর কবীর বলেছেন, বেগম খালেদা জিয়া তার কর্মীদের জন্য দেশে থেকে গেলেন। তিনি পালান নাই। পালিয়েছেন শেখ হাসিনা।
সোমবার (৭ অক্টোবর) বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
আলমগীর কবীর বলেন, শত প্রতিকূলতার মধ্যে রোগে-শোকে কাতর হওয়ার পরও বেগম খালেদা জিয়া কখনও পালায়নি। খালেদা জিয়া বলেছিলেন, এ দেশ আমার, মাটি আমার, বাইরে আমার কেউ নাই, আমি বাইরে যেতে পারব না।
তিনি বলেন, দীর্ঘ ১৭টি বছর বিএনপির নেতাকর্মীদের উপর অনেক জুলুম-নির্যাতন করা হয়েছে। একের পর এক মামলা দেওয়া হয়েছে, দিনের পর দিন কারাগারে আটকে রাখা হয়েছে। তারপরও ফ্যাসিস্ট হাসিনা সরকারের শত নির্যাতনের পরও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়েনি। বিগত ১৭ বছরের সব গুম-খুনের অপরাধে স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জনসম্মুখে বিচারের মুখোমুখি করা হোক।
উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান আব্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- ফরিদপুর-১ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
এসময় পৌর বিএনপির আহ্বায়ক রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুজ্জামান খসরু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : রাতের আধাঁরে কৌশলে এক গৃহবধুর বসতঘরে ঢুকে ছিলো দুই বখাটে যুবক। এসময় জোরপূর্বক এক যুবক ওই গৃহবধুকে ধর্ষন করে। অপর যুবক ধর্ষনের চেষ্টাকালে নির্যাতিতা গৃহবধূ কৌশলে ধারালো ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মসজিদ থেকে তুলে নিয়ে আসমান সিকদার (৩২) নামের কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হ ...
স্টাফ রিপোর্টার: উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সব মন্তব্য
No Comments