বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ‘৩য় হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্ত:ক্লাব ডিবেট চ্যাম্পিয়নশীপ ২০২৩’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ০৫ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
মুহসীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ফুয়াদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা, হল বিতর্ক ক্লাবের মডারেটর আইনুল ইসলাম এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষা, যুক্তি-তর্ক উপস্থাপন, শৃঙ্খলাবোধ ও মূল্যবোধ বিকাশের ক্ষেত্রে বিতর্ক চর্চার গুরুত্ব অপরিসীম। বিতর্ক চর্চার মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সত্য উদ্ঘাটনসহ নানান প্রাসঙ্গিক বিষয় উঠে আসে। শিক্ষার্থীরা নিয়মিত বিতর্ক চর্চার মাধ্যমে নিজেদেরকে জ্ঞানে সমৃদ্ধ করবে এবং মানবিক মূল্যবোধসম্পন্ন বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
এই বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি বিতর্ক ক্লাব অংশ নেন। এতে চ্যাম্পিয়ন হয় ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি বিতর্ক ক্লাব এবং রানার্স-আপ হয় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments