স্টাফ রিপোর্টার: সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ,২০২৫' বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছে কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার ( ২৬ মে ) কর্মকর্তা ও কর্মচারীদের বিক্ষোভে উত্তাল রয়েছে প্রশাসনের প্রাণ কেন্দ্র বাংলাদেশ সচিবালয়।
আজ সকাল ১১টার দিকে ৬ নম্বর ভবনের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়। কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দীন আহম্মদে বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন।
সোয়া ১১টা আর এক অংশের নেতা মো. নূরুল ইসলাম ও মুজাহিদুল ইসলাম নেতৃত্বে মিছিল নিয়ে যোগ দেন।
চার ধরনের শৃঙ্খলাভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে। এমন বিধান রেখে 'সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ,২০২৫' জারি করে সরকার।
গতকাল রোববার ( ২৫ মে ) সন্ধ্যায় অধ্যাদেশটি জারি করেন রাষ্ট্রপতি।
এরআগে ২২ মে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটির খসড়া অনুমোদনের পর থেকেই সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারিরি আইনটি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ চালিয়ে আসছিল।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
সব মন্তব্য
No Comments