সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মাইনুল ইসলাম স্বপনকে আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর সাহেববাজার বড় মসজিদের পাশে অবস্থিত মুন হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইনুল ইসলাম স্বপন হোটেলটির একটি কক্ষে অবস্থান করছিলেন। খবর পেয়ে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা হোটেলে গিয়ে তাকে ঘিরে ফেলেন। পরে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। পুলিশ এসে তাকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।
এ বিষয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন, মহানগর বিএনপির একজন শীর্ষ নেতা হোটেলে প্রবেশে প্রথমে বাধা দেন। ফলে দুই ঘণ্টারও বেশি সময় তারা বাইরে অপেক্ষা করেন। পরে পুলিশের উপস্থিতিতে নেতাকর্মীরা হোটেলে প্রবেশের সুযোগ পান। এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাইনুল ইসলাম স্বপনের বিরুদ্ধে ৫ আগস্টের পর একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ধারালো হাসুয়ার কোপে ছোট ভাই ইমদাদুল হক বাদল (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলেসহ দুজন গুরুতর আহত হয়েছেন।রোববার ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সভাপতি মোহাম্মদ বা ...
আঃ রহিম সরদার, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে অবশেষে বহু প্রতীক্ষিত সানুহার – ধামুড়া সড়কের নির্মান কাজের শুভ উদ্ভোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু। এলাকায় স্বস ...
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
সব মন্তব্য
No Comments