শরিফুল ইসলাম, গোবিপ্রবি: জুলাই বিপ্লবে আত্মত্যাগকারী মহান শহিদদের স্মরণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বিনামূল্যে হেল্থ ক্যাম্প শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে হেল্থ ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ও সোসাইটি ফর এসিস্ট্যান্স টু হিয়ারিং ইস্পেয়ার্ড চিলড্রেনের যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এই হেল্থ ক্যাম্পের প্রথম দিনের কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত।
দ্বিতীয় ধাপের হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হবে আগামী ২৯ ও ৩০ জুলাই। এতে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ৮জন বিশেষজ্ঞ চিকিৎসক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে কনসালটেশন ও ব্যবস্থাপত্র প্রদান করেন।
হেল্থ ক্যাম্পের উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। ঢাকা থেকে আগত বেশ অভিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসকরা এখানে সেবা প্রদান করছেন। আজকের হেল্থ ক্যাম্পে মূলত রোগ শনাক্ত করা, ব্যবস্থাপত্র দেয়া এবং সঙ্গে কিছু ঔষধ সরবরাহ করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments