মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে তিনটি ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন- তৃতীয় লিঙ্গের সুলতানা আহমেদ সাগরিকা।
আনারস প্রতীক নিয়ে ৬ হাজার ২৬৩ ভোট পেয়ে রাজশাহী সিটি করপোরেশনের ৭নং জোন (১৯,২০,২১ নং ওয়ার্ড) সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন।
সুলতানা আহমেদ ওরফে সাগরিকা ‘দিনের আলো হিজড়া সংঘ’এর সাধারণ সম্পাদক।
হিজড়া বলে নবম শ্রেণিতে ওঠার পর আর বিদ্যালয়ে টিকতে পারেননি সুলতানা আহমেদ ওরফে সাগরিকা। আগের ক্লাসগুলোও পার করেছেন নানা টিপ্পনীতে। শেষমেশ বাড়িও ছাড়তে হয়। এরপর নানা সংগ্রামে কেটেছে জীবন। সব বাধা পেরিয়ে এখন জনগণের সেবা করতে চান তিনি। সবার কাছে তিনি সাগরিকা নামেই পরিচিত। ২০০০ সালে ‘দিনের আলো হিজড়া সংঘ’ নামের সংগঠনের যাত্রা শুরু হয়। ২০০৫ সালে মহিলা অধিদপ্তর ও ২০০৭ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন পায় সংগঠনটি। তিনি হিজড়াদের ভোটাধিকার,বিভিন্ন কর্মকাণ্ডে অংশীদারত্ব নিয়ে কাজ করেছেন। ২০২২ সাল থেকে রাজনীতিতে সক্রিয় হন।
জয়ের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন,‘আমি মানুষের জন্য কাজ করতে চাই। আমার নির্বাচনী এলাকায় যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ করবো।ওয়ার্ডে গরীব রোগীদের জন্য অ্যাম্বুলেন্স দেওয়া ও ২৪ ঘণ্টা সেবার জন্য হটলাইন নম্বর খোলা এর মধ্যে অন্যতম। আমি কাজ করবো, সবাইকে পাশে চাই।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments