স্টাফ রিপোর্টার: রাজধানীর দারুস সালাম থানা এলাকায় যৌথ বাহিনীর একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ৭৭ লিটার দেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এতথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতের নাম মোঃ নুরু মাতব্বর (৪৮)।
আজ শুক্রবার (১৮ অক্টোবর ২০২৪ খ্রি.) ভোর আনুমানিক ০৫:২০ টায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকার এক ভাড়া বাসায় যৌথ অভিযান পরিচালনা করে নুরু মাতব্বরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৭৭ লিটার দেশি মদ, মাদক বিক্রির ৪০২৫ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
দারুস সালাম থানা সূত্রে জানা যায়, দারুস সালাম থানা এলাকায় যৌথবাহিনীর একটি টিম ডিউটি করার সময় দারুস সালাম থানার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের সিটি কলোনির একটি বাড়িতে মাদকদ্রব্য আছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে।
এমন তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার ভোর আনুমানিক ০৫:২০ টায় ওই বাড়িতে যৌথ অভিযান চালিয়ে নুরু মাতব্বরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত নুরু মাতব্বর বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে জব্দকৃত ৭৭ লিটার বেশি মদ রেখেছিল। সে দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন জায়গায় মদসহ অন্যান্য অবৈধ মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলো।
গ্রেফতারকৃত নুরু মাতব্বরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
আনিছ আহমেদ (শেরপুর) ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ৪ নং গৌরীপুর ...
সব মন্তব্য
No Comments