আন্তর্জাতিক ডেস্ক: দিল্লি পুলিশ সোমবার নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয় অভিমুখে পদযাত্রার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ ৩০ জনের বেশি বিরোধী দলের সংসদ সদস্যকে আটক করার প্রায় দুই ঘণ্টা পর ছেড়ে দিয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি ও জাগো নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ও ‘ভোট চুরি’র অভিযোগে প্রতিবাদ জানাতে সোমবার ইন্ডিয়া জোটের নেতারা সংসদ ভবনের মকর দ্বার থেকে নির্বাচন কমিশনের দিকে পদযাত্রা শুরু করেন। মিছিলের অগ্রভাগে ছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। তাদের হাতে ছিল “চুপি চুপি ভোটের কারচুপি?” লেখা পোস্টার এবং তারা “ভোট চুরি মানছি না, মানব না” স্লোগান দিচ্ছিলেন।
মিছিল ইন্ডিয়া গেট হয়ে পরিবহন ভবনের সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকে দেয়। এ সময় তৃণমূলের মহুয়া মৈত্র ও সমাজবাদী পার্টির অখিলেশ যাদব ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন। এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং রাহুল, প্রিয়াঙ্কাসহ প্রায় ১০০ নেতাকে আটক করে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়।
দিল্লি পুলিশ জানায়, নির্বাচন কমিশন মাত্র ৩০ জন সংসদ সদস্যকে তাদের প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দিয়েছিল, কিন্তু বিক্ষোভকারীর সংখ্যা অনেক বেশি ছিল। এছাড়া ইসির উদ্দেশে বিক্ষোভ মিছিলের জন্য কেউ আনুষ্ঠানিক অনুমতি নেননি। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে তাদের আটক করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।
আটকের পর রাহুল গান্ধী বলেন, “এটা কোনো রাজনৈতিক লড়াই নয়, এটা সংবিধান রক্ষার লড়াই। এক ব্যক্তি, এক ভোট—এটাই দাবি।” প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “ওরা ভীতু, সরকার কাপুরুষ।” পরে সন্ধ্যার দিকে পুলিশ আটক হওয়া সব নেতাকে ছেড়ে দেয় এবং তারা সংসদের অধিবেশনে যোগ দেন।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments