সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশিগঞ্জ উপজেলার আজমীরগঞ্জ রুহানী দরবার শরীফে খাজা সায়েমের নেতৃত্বে দেড়শ থেকে দুইশ জনের একটি সন্ত্রাসী দল লাঠিসোঁটা,রামদা এবং দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালায়।
গত সোমবার(৬ অক্টোবর) আনুমানিক সন্ধ্যা ৭টায় এই হামলা চালানো হয়। হামলায় কেউ আহত না হলেও টাকা-পয়সা,স্বর্ণাংকারসহ বিভিন্ন মালামাল লুটপাট এবং ঘর-দুয়ার ভাঙ্গচুর করে বলে দরবারের লোকজন জানান।
হামলার পরপরই দরবারের পীরজাদা মো. খাজা শাহনেওয়াজ বাদী হয়ে মো.সাইম ও শামীম আলমসহ ২২ জনকে আসামী দিয়ে বকশিগঞ্জ থানায় একটি আভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়,যারা হামলা করেছে তারা দরবারের সম্পদ লোভী এবং দরবারের বর্তমান গদ্দীনশীন পীর খাজা তৌহিদুল্লাহকে উচ্ছেদ করে দরবারের সমস্ত সম্পদ দখলে নেয়ার পায়তারা করছে। তার ধারাবাহিকতায় গত সোমবার রাতে পূর্ব পরিকল্পনা মোতাবেক রামদা,লাঠি,ফালা,লোহার শাবলসহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে দরবার শরীফে হামলা করে।
সন্ত্রাসীরা হামলা করে আলমারীতে রাখা নয় লাখ বাষট্টি হাজার টাকা,৫ ভরি ওজনের স্বর্ণের অলংকার যার মূল্য আনুমানিক পাঁচ লাখ টাকা,আযূরবেদীয় ঔষদ কারখানার মালামালসহ প্রায় ৬০ লাখ টাকার ক্ষতিসাধন করে।
দরবারে অবস্থানকারীরা জানান, সাইম ও শামীমের নেতৃত্বে দেড় থেকে দুইশ লোক দরবারে হামলা চালায়। তারা দরবারের ঘরগুলিতে হামলা চালিয়ে ভাঙ্গচুর করে স্বর্ণাংকার,টাকা-পয়সা,মালামাল লুট করে নিয়ে যায় এবং দরবার শরীফের বর্তমান গদ্দীনশীন পীর খাজা তৌহিদুল্লহকে খুন করে এই দরবার শরীফের গদ্দীনশীন বেদখল করবে এই হুমকি দিয়ে যায়।
এ ব্যাপারে বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ(ওসি) মো.সোহেল রানা জানান,দরবার শরীফে হামলার ব্যাপারে আমরা একটি অভিযোগ পেয়েছি। এসআই আবু শরীফেকে পাঠিয়েছি তদন্তের জন্য। তদন্তে আমরা হামলার সত্যতা পেয়েছি কিন্তু এব্যাপারে কেউ এখনও কোন মামলা করেনি।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments