ডেস্ক রিপোর্ট: নতুন নির্মিত একটি সেতু উদ্বোধন করা হবে। এই আয়োজন ঘিরে চারপাশে সাজ সাজ রব। স্থানীয় গ্রামবাসীরও উৎসাহের কমতি নেই। আয়োজন করা হয়েছে বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের। সরকারি কর্মকর্তারা এসেছেন। জড়ো হয়েছেন আশপাশের মানুষ। ফিতা কেটে সেতুটি উদ্বোধন করার মুহূর্তে বাধে বিপত্তি। হুড়মুড় করে ভেঙে পড়ে নতুন সেতুটি। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছে ঘটনাটি।
বিচিত্র এ ঘটনা ঘটেছে গত সপ্তাহে, আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এনডিটিভি গতকাল বুধবার এ ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তবে ঘটনাটি কঙ্গোর কোথায় ঘটেছে, তা জানা যায়নি। ওই ভিডিওতে দেখা যায়, ছোট একটি সেতুর ওপর কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন। সবার মধ্যখানে একজন নারী ছিলেন। তিনিই এই আয়োজনের মধ্যমণি, স্থানীয় সরকারি কর্মকর্তা। ওই নারী কাঁচি দিয়ে লাল ফিতা কেটে সেতুটি উদ্বোধন করেন। এরপর কয়েক সেকেন্ডের মধ্যে সেতুটি হুড়মুড় করে দুই টুকরা হয়ে ভেঙে পড়ে।
ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সেখানে থাকা সবাই। সরকারি কর্মকর্তা ওই নারী পাশে থাকা একজনকে আঁকড়ে ধরে ভারসাম্য রক্ষার চেষ্টা করেন। এ সময় নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ছুটে এসে তাঁকে নিরাপদে সরিয়ে নেন। তবে উদ্বোধনী আয়োজনে সেতুর ওপর থাকা অনেকেই পতন ঠেকাতে পারেননি। সেতু ভেঙে নিচে পড়েন তাঁরা।
এই ঘটনার ভিডিও ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছে। অনেকেই সরকারি কাজে গাফিলতির সমালোচনা করেছেন। টুইটারে ভিডিওটি শেয়ার করে একজন লিখেছেন, ‘ভিডিওটি দেখে মনে হচ্ছে, ওই লাল ফিতাটি পুরো সেতুটিকে বেঁধে রেখেছিল। ফিতা কাটার সঙ্গে সঙ্গে সেটি ভেঙে পড়েছে।’
প্রথমআলো
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments