ডেস্ক রিপোর্ট: মিয়ানমারের সামরিক জান্তার একটি আদালত সোমবার অং সান সু চি’কে দুর্নীতির দায়ে ছয় বছরের কারাদন্ড দিয়েছে। মামলার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এতে করে ক্ষমতাচ্যুত নেতার কারাবাসের সময়কাল ১৭ বছরে দাঁড়ালো। খবর এফপি’র।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির গণতন্ত্রের সংক্ষিপ্ত সময়ের অবসান ঘটিয়ে গত বছরের ১ ফেব্রুয়ারি জেনারেলদের এক অভ্যুত্থানে তার সরকারের পতনের পর, সর্বশেষ ৭৭ বছর বয়সী সু চি’কে আটক করা হয়। এরপর থেকে তিনি অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট লঙ্ঘন, দুর্নীতি এবং নির্বাচনী জালিয়াতি সহ একাধিক অভিযোগে অভিযুক্ত হয়েছেন। সব ক্ষেত্রে দোষী সাব্যস্ত হলে, তাকে কয়েক দশক জেলে থাকতে হবে।
মিডিয়ার সাথে কথা বলার অনুমোদন না থাকায়, নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি বলেছে, সু চিকে “চারটি দুর্নীতিবিরোধী অভিযোগে ছয় বছরের কারাদন্ড” দেওয়া হয়েছে। সূত্রটি আরো জানায়, তিনি সুস্বাস্থ্য নিয়ে উপস্থিত ছিলেন এবং তার সর্বশেষ সাজার পরে তিনি কোনো বিবৃতি দেননি। মন্তব্যের জন্য কোনো জান্তা মুখপাত্রের সাথে যোগাযোগ করা যায়নি। নোবেল বিজয়ী সু চি ইতোমধ্যে দুর্নীতি, সেনাবাহিনীর বিরুদ্ধে উসকানি, কোভিড -১৯ নিয়ম লঙ্ঘন এবং টেলিযোগাযোগ আইন ভঙ্গের জন্য ১১ বছরের কারাদন্ডে দন্ডিত হয়েছেন।
সাংবাদিকদের আদালতের শুনানিতে উপস্থিত থাকা নিষিদ্ধ করা হয়েছে এবং সু চি’র আইনজীবীদের মিডিয়ার সাথে কথা বলতে নিষিদ্ধ রয়েছে।
বাসস
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments