চট্টগ্রাম অফিস: টেকনাফে যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় ১৮ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্ট গার্ড।
শনিবার ১০ জানুয়ারি ২০২৬ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের “জিরো টলারেন্স নীতি” বাস্তবায়নে বদ্ধপরিকর বাংলাদেশ কোস্ট গার্ড। গত ১৭ মে ২০২৫ তারিখ হতে ১২ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত কোস্ট গার্ড একক এবং র্যাবের সমন্বয়ে ৪ টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সর্বমোট ১৮ কোটি ৮ লক্ষ টাকা মূল্যের ১,৬১,০০০ পিস ইয়াবা, ৯৯০ গ্রাম ইয়াবা তৈরির পাউডার, ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস) ও গাঁজার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জিডি করা হয়।
পরবর্তীতে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার, স্মারক নং ৭২(২) ১, তারিখ ৭ জানুয়ারি ২০২৬ মোতাবেক বিসিজি স্টেশন টেকনাফে রক্ষিত উক্ত মাদকসমূহ ধ্বংসের নির্দেশনা প্রদান করেন। প্রাপ্ত নির্দেশনা মোতাবেক আজ ১০ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার-১, সদস্য সচিব বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার, ইনচার্জ মালখানা এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন এর প্রতিনিধিদের উপস্থিতিতে উক্ত মাদকসমূহ ধ্বংস করা হয়। এসময় যৌথ অভিযানে অংশগ্রহণকারী র্যাব এবং পুলিশের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments