জাবি প্রতিনিধি: বসন্ত বরণ ও ভালোবাসা দিবস-২০২৩ উপলক্ষে ডিবেটিং ফোরাম অফ ইন্টারন্যাশনাল রিল্যাশনস(ডিএফআইআর) কর্তৃক আয়োজিত রম্য বিতর্ক।
বিতর্কের প্রস্তাব - এই সংসদ মনে করে, প্রেম টেকে না ছেলেদের দোষে।
পক্ষ দল -
মনিকা ইয়াসমিস(৪৭ ব্যাচ)
মিতু মনি(৪৯ ব্যাচ)
নুসরাত সেপু(৪৯ ব্যাচ)
বিপক্ষ দল-
আল ফাহিম মারুফ - ৪৭ ব্যাচ
রনি ঘোষ - ৪৮ ব্যাচ
তৌহিদ সিয়াম - ৪৯ ব্যাচ
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন, বিভাগের চেয়ারম্যান তাসমিয়া পারসূব সহ সহযোগী অধ্যাপক ড. আলী আকবর এবং অধ্যাপক এ কে আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জেইউডিও এর সাধারণ সম্পাদক প্রাপ্তি তাপসী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এর ছাত্র সংসদ এর সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ও রাশেদ খান।
গত বছর ডিসেম্বর এই যাত্রা শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এর বিতর্ক ক্লাব ডিএফআইআর।
ক্যাম্পাসের বিতর্ক চর্চাকে আরো সমুন্নত করতে ডিএফআইআর কাজ করে যাচ্ছে। প্রতি সপ্তাহের রবিবার নিয়মিত বিতর্ক চর্চার পাশাপাশি বিভিন্ন দিবসকে সামনে রেখে আয়োজন করে নানান বিষয়ের উপর বিতর্ক। এর আগে ফুটবল বিশ্বকাপ এর সময় ব্রাজিল বনাম আর্জেন্টিনা বিতর্ক ও বিজয় দিবস এর সময় আয়োজন করেছে বিজয় দিবস স্মারক অন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা।
সংগঠনটির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বিভাগের ৪৭ তম ব্যাচের মনিকা ইয়াসমিন ও মারুফ আল ফাহিম।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
সব মন্তব্য
No Comments