কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রেস’ এর ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেস’ এর বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে।
লাকসাম জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক এবং নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস গুণবতী স্টেশন পার হয়ে হাসানপুর-নাঙ্গলকোট সেকশনের মোঘরা এলাকায় পৌঁছানোর পর ইঞ্জিন বিকল হয়ে আটকে যায়। এরপর ডাউন লাইন দিয়ে দুই দিকের ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়।
এ ঘটনার কিছুক্ষণ পরেই চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস হাসানপুর স্টেশনে প্রবেশের আগে গার্ড বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ফলে আপ ও ডাউন দুই লাইনই বন্ধ হয়ে পড়ে এবং ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে যাত্রীরা দুর্ভোগে পড়েন।
লাকসাম জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক বলেন, ঘটনার প্রায় এক ঘণ্টা পর লাইনচ্যুত বগিটি রেখে মেঘনা এক্সপ্রেস ঘটনাস্থল ত্যাগ করে এবং রাত ৯টা ১০ মিনিটে লাকসাম এসে পৌঁছায়। একইসঙ্গে চট্টগ্রাম থেকে সোনার বাংলার জন্য সচল ইঞ্জিন রওনা হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বিকল ইঞ্জিন ও লাইনচ্যুত বগি উদ্ধারে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে। যেকোনো একটি লাইন সচল হলেই ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছিল।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments