মোংলা ( বাগেরহাট ) থেকে মো. নূর আলমঃ বিশ্ব নদী দিবসে সুন্দরবন অঞ্চলের নদ-নদী দখল ও দূষণ থেকে রক্ষার দাবি জানিয়ে শিশুরা কাগজের রঙ্গিন নৌকা মোংলা নদীতে ভাসিয়েছে। এবছর ”আমাদের জনজীবনে নৌপথ” শ্লোগানে বিশ্ব নদী দিবস পালিত হচ্ছে। ২৫ সেপ্টেম্বর রবিবার সকালে মোংলা নদীর মামার ঘাটে উপজেলা প্রশাসন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে একর্মসুচি পালিত হয়। প্রতীকী কাগজের নৌকা কর্মসুচি পালনের আগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১০টায় মোংলা নদীর মামার ঘাটে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর মোংলার আহ্বায়ক মো. নূর আলম শেখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। আলোচনা সভায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন জালিবোট সমিতির সভাপতি এইচ এম দুলাল, বাপা নেতা আব্দুর রশিদ হাওালাদার, নাজমুল হক, কমলা সরকার, শেখ রাসেল, হাছিব সরদার, ট্যুরিস্ট লঞ্চ এ্যাসোসিয়েশনের মো. এমাদুল, মাঝিমাল্লা সমিতির মো. হাসেম প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার বলেন সরকার টেকসই উন্নয়ন কর্ম পরিকল্পনার অংশ হিসেবে নদী-খালের অবৈধ দখলদারদের উচ্ছেদ করছে। মোংলা উপজেলায় ৫৫টি প্রবাহমান সরকারি খাল দখল করা হয়েছে যা উচ্ছেদের জন্য অভিযান অব্যাহত আছে। আলোচনা সভায় বক্তারা বলেন দূষণ-দখল-অপরিকল্পিত শিল্পায়ন-আবাসন-সেতু-কালভার্ট এবং নদীতে জাহাজডুবি, জাহাজী বর্জ্য নিক্ষেপ, অপরিকল্পিত চিংড়ি ঘের ও ট্যুরিস্টদের অসচেতনতার কারণে সুন্দরবন অঞ্চলের নদ-নদীর অস্তিত্ব বিলীন হতে চলেছে। সভাপতির বক্তব্যে বাপা মোংলার আহ্বায়ক মো. নূর আলম শেখ বলেন মহামান্য হাইকোর্ট বলেছে নদী একটি জীবন্ত স্বত্তা। তাই নদী-খালকে যারা হত্যা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। ক্ষমতার প্রভাবে মানুষ নদী দখল করছে। নদী আমাদের জনজীবনের সাথে সম্পৃক্ত। নদী দখলদারদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments