মোংলা থেকে মোঃ নূর আলমঃ ঢাকায় বিএনপি’র সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক হত্যা, হামলা ও নির্যাতনের প্রতিবাদে মোংলায় গণমাধ্যমকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে। ৩১ অক্টোবর মঙ্গলবার সকালে মোংলায় কর্মরত সাংবাদিবৃন্দ’র ব্যানারে এ কর্মসুচি পালন করা হয়।
মঙ্গলবার সকাল ১১টায় পৌর মাকেট চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক শেখ কামরুজ্জামান জসিম। এসময় বক্তব্য রাখেন সাংবাদিক নেতা উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ, সাংবাদিক মনিরুল ইসলাম দুলু, শফিকুল ইসলাম শান্ত, আলী আজীম, হাফিজুর রহমান, ইদ্রিস ইমন, হাছিব সরদার, ওয়াসিম আরমান প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন গণতন্ত্রের সফলতার অন্যতম শর্ত হলো গণমাধ্যম এবং সাংবাদিকদের স্বাধীনতা। সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও হত্যা গণতান্ত্রিক ধ্যানধারনার পরিপন্থী ঘৃণ্য কর্মকান্ড। সাংবাদিকদের কর্মকান্ডে বাঁধা প্রদান মানবাধিকার লংঘনের সামিল। সমাবেশে বক্তারা ২৮ অক্টোবর ঢাকায় সাংবাদিক হত্যা, হামলা ও নির্যাতনের সাথে যারা যুক্ত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক প্রদানের দাবী জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মোংলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments