স্টাফ রিপোর্টার: দেশের নতুন প্রজন্মকে সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা দিতে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য স্থায়ী আসন সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক-গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ বিষয়ে তিনি জাতীয় সংসদের স্পিকার বরাবর একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান এবং জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলন। শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধ, আইন প্রণয়ন প্রক্রিয়া ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কে বাস্তব ধারণা দিতে সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বর্তমানে দর্শনার্থী গ্যালারিতে মোট ৪৪৮টি আসন রয়েছে। এর মধ্যে ৫০টি আসন ১২ বছরের নিচের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। বাকি আসনগুলোর মধ্য থেকে ১৫০টি আসন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য স্থায়ীভাবে বরাদ্দ করার প্রস্তাব করা হয়েছে। এতে করে সারা দেশের শিক্ষার্থীদের শিক্ষা সফরের অংশ হিসেবে সংসদ পরিদর্শনের সুযোগ বাড়বে।
মন্ত্রী চিঠিতে উল্লেখ করেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের দেশপ্রেম, নাগরিক দায়িত্ববোধ এবং গণতান্ত্রিক চর্চার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। পাশাপাশি সংসদীয় কার্যক্রম সম্পর্কে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতাও অর্জন সম্ভব হবে।
ভবিষ্যৎ প্রজন্মকে রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে আরও সচেতন ও সম্পৃক্ত করতে প্রস্তাবটি যুগোপযোগী বলে উল্লেখ করে দ্রুত বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments