ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) করোনা মহামারী ও বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকারি নির্দেশনা মোতাবেক ২৫ শতাংশ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে সোমবার চালু থাকা অনলাইন ক্লাস বন্ধ করে অফলাইনে পূর্বের নির্ধারিত সময়ে ক্লাস পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আদিষ্ট হয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২২.০১.২০২৪ থেকে পূর্ব নির্ধারিত সোমবারের Online Class সশরীরে চলবে এবং পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ৩০ জুলাই ২০২৩ থেকে বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে একদিন সোমবার সকল প্রকার ক্লাস কার্যক্রম অনলাইনে চলমান ছিলো এবং সোমবার সকল প্রকার পরীক্ষা বন্ধ ছিলো।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments