স্টাফ রিপোটার: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ব্যালট পেপারে ও স্বচ্ছ ব্যালটবাক্সে ভোট হবে। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের ১৭তম সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের একথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইসির কর্মপরিকল্পনায় সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহারের কথা বলা হয়েছিল। কিন্তু ইভিএম মেরামতের জন্য প্রায় ১ হাজার ২৬০ কোটি টাকা প্রয়োজন। সেই টাকা অর্থ মন্ত্রণালয়ের কাছে চাওয়া হয়েছিল। কিন্তু অর্থ মন্ত্রণালয় এই টাকা দিতে অপারগতা প্রকাশ করেছে। যেহেতু সবগুলো ইভিএমই মেরামত করতে হবে সে পরিমাণ অর্থ নির্বাচন কমিশনের কাছে নেই। এ ছাড়া এটি সময়সাপেক্ষ ব্যাপার।’
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অপর ৪ কমিশনার উপস্থিত ছিলেন। এসময় ৫ সিটি কর্পোরেশন নির্বাচন, সংসদ নির্বাচনে ইভিএম-এর ব্যবহার, সাংবাদিক ও গণমাধ্যকর্মীদের জন্য নীতিমালা, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সঙ্গে চুক্তি অনুমোদন ও বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয়।
পাঁচ সিটি কর্পোরেশনরে মধ্যে গাজীপুর আগামী ২৫ মে, খুলনা ও বরিশাল ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটিতে ২১ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এছাড়া ময়মনসিংহের তারাকান্দি উপজেলা, কক্সবাজার পৌরসভা ও নারায়নগঞ্জেরে আড়াইহাজার পৌরসভায় ১২ জুন ভোট গ্রহণ হবে।
বগুড়া জেলার তালোড়া উপজেলা, টাঙ্গাইর জেলার বাসাইল পৌরসভা ও নারায়নগঞ্জ জেলার গোপালদী পৌরসভার ২১ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
সব মন্তব্য
No Comments