চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাথরবোঝাই এমভি বে হারবার-২ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। সোমবার, ২৯ জুন দিবাগত রাত ৩টার দিকে কর্ণফুলী নদীর বঙ্গোপসাগরের মোহনায় ২ এবং ৩ নম্বর বয়ার মাঝঝানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই জাহাজে থাকা ১২ জন নাবিক উত্তাল সাগরে তলিয়ে যান। খবর পেয়ে কোস্টগার্ড পূর্ব জোনের একটি উদ্ধারকারী দল মেটাল শার্ক ও বিশেষ উদ্ধারকারী বোট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা তাৎক্ষণিক অভিযান চালিয়ে সমুদ্র থেকে আটজন নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে তীব্র স্রোতের কারণে বাকি চারজন নাবিক মূল দুর্ঘটনাস্থল থেকে ভেসে যান।
পরবর্তী সময়ে প্রায় কয়েক কিলোমিটার দূরে আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকত এলাকায় তারা ভেসে উঠলে স্থানীয় জেলেরা ও সৈকতে থাকা লোকজন তাদের নিরাপদে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। উদ্ধার হওয়া ১২ নাবিকই সুস্থ আছেন বলে কোস্টগার্ড সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বহির্নোঙরে বড় জাহাজ থেকে পাথর বোঝাই করে এমভি বে হারবার-২ কর্ণফুলী নদীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে অপর একটি লাইটার জাহাজের সঙ্গে সংঘর্ষ হলে জাহাজটির তলা ফেটে পানি প্রবেশ করে এবং কিছুক্ষণের মধ্যেই সেটি ডুবে যায়। দুর্ঘটনার পরপরই বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও কোস্টগার্ড যৌথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
এমভি বে হারবার-২ জাহাজটির মালিকপক্ষকে দ্রুত সময়ের মধ্যে ডুবে যাওয়া জাহাজটি অপসারণের নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে ডুবে যাওয়া জাহাজের অবস্থান চিহ্নিত করে মার্কিং বয়া স্থাপন করা হয়েছে যাতে অন্য জাহাজ চলাচলে বিঘ্ন না ঘটে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগ ও নৌপরিবহন অধিদপ্তর আলাদা তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে। প্রাথমিকভাবে ঘন কুয়াশা ও রাতে দৃষ্টিসীমা কম থাকায় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments