রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উপজেলা এনজিও সমন্বয় পরিষদের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) সকাল ১০ টায় বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংগঠনের সভাপতি এটিএম মোস্তফা সরদারেরর সভাপতিত্বে সর্বসম্মতিতে উপজেলার বাকপুর ওয়েল ফেয়ার ইউনিয়নের সভাপতি এটিএম মোস্তফা সরদারকে সভাপতি,ফেড্স’র নির্বাহী পরিচালক এস মিজানুল ইসলামকে সাধারণ সম্পাদক, ব্র্র্র্যাকের কো-অর্ডিনেটর (স্বাস্থ্য) লিপি ঘরামীকে সাংগঠনিক সম্পাদক ও রূপান্তরের উপজেলা সমন্বয়কারী বিলকিছ খানমকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট উপজেলা এনজিও সমন্বয় পরিষদের নির্বাহী কমিটি গঠন করা হয়। এদিকে উপজেলা এনজিও সমন্বয় পরিষদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বানারীপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
স্টাফ রিপাের্টার: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্ম ...
ডেস্ক রিপোর্ট: আজ ১০ নভেম্বর, ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর গুলিস্তানের জি ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় সোমবার দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর ...
সব মন্তব্য
No Comments