আনিছ আহমেদ,শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর উত্তর পাড়া নূরানী মাদ্রাসা সংলগ্ন একটি কাঁঠাল গাছে কাঁঠাল পাড়তে গিয়ে ৫ জুন রোববার সকাল সাড়ে ৭টার দিকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তৌহিদুর রহমান (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে।
তৌহিদুর রহমান সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া গ্রামের জনৈক আঃ রাজ্জাকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার সুলতানপুর মধ্যপাড়া গ্রামের আঃ রাজ্জাকের ছেলে তৌহিদুর রহমান পার্শ্ববর্তী সুলতানপুর উত্তরপাড়া নূরানী মাদ্রাসায় অধ্যয়ন করতো। রোববার সকালে তৌহিদুর রহমান ওই মাদ্রাসার একটি কাঁঠাল গাছে কাঁঠাল পাড়তে ওই গাছে উঠে। এদিকে গাছের পাশ দিয়ে বাসাবাড়ীর বিদ্যুতের লিকেজ তারে জড়িয়ে তৌহিদুর রহমান ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
খবর পেয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে তৌহিদুর রহমানের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। এঘটনায় নিহত মাদ্রাসা শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর কাছে আবেদন করেছে।
এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন, সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
সব মন্তব্য
No Comments