মো নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধি: পূর্বধলা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক স্কুলছাত্র ও তার স্বজনদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছে পঞ্চম শ্রেণির ছাত্র আরিয়ান (১৫) ও তার চাচা। বর্তমানে আরিয়ানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার খলিশাউড় ইউনিয়নের মাসকান্দা গ্রামে। আহত আরিয়ান স্থানীয় ফুলকলি কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও মাসকান্দা গ্রামের আবুল ফাতাহ ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ জুন (শুক্রবার) সকাল সাড়ে ১১টার দিকে মাসকান্দা গ্রামের মো. নুরুল ইসলাম ফকির (৫৪) তার বসতবাড়ির পাশে জাম গাছ থেকে জাম পাড়ছিলেন। এ সময় প্রতিবেশী মো. আব্দুল কুদ্দুছ ফকির (৬৫) ও তার ছেলে রুমন ফকির (৩২) তাকে গাছ থেকে নামতে হুমকি দেন। বিষয়টি নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে রুমন লোহার রামদা নিয়ে হামলা চালাতে উদ্যত হন।
হামলা ঠেকাতে গেলে নুরুল ইসলামের ভাই আবুল ফাতাহ ফকির (৪২) রামদার কোপে তার ডান হাতে গুরুতর জখম হন। এ সময় তার ভাতিজা আরিয়ান এগিয়ে এলে তার হাতের কব্জি ও কনুইয়ের মাঝামাঝি অংশে কাটা ও রগ ছেঁড়ার মতো মারাত্মক আঘাত লাগে।
চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, আরিয়ানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ ঘটনায় পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “উভয় পক্ষের কাছ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ভুক্তভোগী নুরুল ইসলাম ফকির বলেন, “জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে।”
এলাকাবাসী জানান, অভিযুক্ত আব্দুল কুদ্দুছ ফকির দীর্ঘদিন ধরে এলাকায় জমি সংক্রান্ত নানা বিরোধে জড়িত ছিলেন। কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস করতেন না। তারা দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে অভিযুক্ত আব্দুল কুদ্দুছ ফকির অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পর গিতা রানী দাস (৩০) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়। সোমবার সকালে ...
সব মন্তব্য
No Comments