স্টাফ রিপোর্টার: ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে সব অফিস আদালত। ঈদের ছুটি কাটিয়ে রাজকধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। তবে দীর্ঘ যানজট পেরিয়ে ঢাকায় ফিরলেও বাড়তি ভাড়া নেওয়া অভিযোগ রয়েছে।
শনিবার ( ১৪ জুন ) সকাল থেকেই সায়েদাবাদের গুরুত্বপূর্ণ পয়েন্টে যাত্রী চাপ লক্ষ্য করা গেছে। পরিবাররে সঙ্গে কয়েকদিন কাটিয়ে কর্মস্থলে ফিরছেন তারা। এতে রাজধানীর গণপরিবহনগুরোতে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা যায়। অনেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন দীর্ঘ যানজটে ভুগিয়েছে যাত্রীদের। বাসায় ফিরতে অতিরিক্ত টাকা গুনতে হয়েছে।
যাত্রীরা জানিয়েছে, পদ্মা সেতু হওয়ায় দক্ষিণ অঞ্চলের মানুষের ভোগান্তি কমলেও সেতুতে দুর্ঘটনা ঘটায় কয়েক ঘন্টা যানচলাচল বন্ধ হয়ে যানজটের ভোগান্তিতে পড়তে হয়েছে। একইভাবে কাঁচপুর পর্যন্ত চার লেন হওয়ায় যানজট ছিলনা। তবে রায়েরবাগ থেকে যাত্রাবাড়ি ও পোস্তখোলা থেকে সায়েদাবাদ পর্যন্ত যানজটে ভুগতে হয়েছে।
অপরদিকে উত্তরবঙ্গগামী যাত্রীদের অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে। যমুনার দুই পাড়ে ৩০ কিলোমিটার জুড়ে যানজট লেগে আছে। এতে চরম ভোগান্তিতে রয়েছে রাজধানী মুখী যাত্রীরা। এর সঙ্গে পদে পদে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছে যাত্রীরা । কোন কোন ক্ষেত্র দ্বিগুন ভাড়া গুনতে হচ্ছে রাজধানীমুখী মানুষকে।
পরিবহন মালিক ও শ্রমিকরা বলেছেন, দুপুর ও সন্ধ্রায় এই চাপ আরও বাড়তে পারে। কারণ অনেকেই সপ্তাহ শুরু হওয়ার আগে রাজধানীতে ফেরার পরিকল্পনা করেছিলেন। তবে বাড়তি ভাড়া নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
সব মন্তব্য
No Comments