ডেস্ক রিপোর্ট: আরেক দফা বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণাকে জনগণের বিরুদ্ধে সরকারের যুদ্ধ বলে অভিহিত করেছেন বাম ঐক্য ফ্রন্ট এর নেতৃবৃন্দ। ফ্রন্টের সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর আহ্বায়ক সন্তোষ গুপ্ত, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক সরোয়ার মুর্শোদ এবং কমিউনিস্ট ইউনিয়ন এর আহ্বায়ক ইমাম গাজ্জালী এক বিবৃতিতে এসব কথা বলেন।
তারা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভর্তুকির ভার কমানোর নামে আরেক দফা বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।
ঘোষণাটি এমন সময় আসল যখন সরকারের সীমাহীন লুটতরাজ এবং কোভিড ও রুশ-ইউক্রেন যুদ্ধে দেশের অর্থনীতি আক্ষরিক অর্থেই ভেঙে পড়েছে, নিত্যপণ্যের মূল্য প্রতিদিনই বাড়ছে। ব্যাংকের রিজার্ভ তলানিতে। খাদ্য ও নিত্যপণ্যের ক্রয়ক্ষমতা অধিকাংশের নাগালের বাইরে। মানুষের টিকে থাকা দুঃসাধ্য হয়ে পড়েছে।
ঠিক সেই সময় আইএমএফ এর শর্ত মেনে বিদ্যুতের দাম বাড়ানো জনগণের বিরুদ্ধে সরকারের যুদ্ধ ঘোষনার সামিল।
নেতারা আরো বলেন, ভর্তুকি কমানোর নামে পাইকারিতে বিদ্যুতের দাম বাড়ানো কথা বলা হচ্ছে। অথচ বিদ্যুতের বড় ভর্তুকি যাচ্ছে অর্ধেকেরও বেশি বিদ্যুৎ কেন্দ্রকে বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ দেওয়ার কারণে।
যে বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদন করেনি, তাদের ১১ বছরে প্রায় ৬০ হাজার কোটি টাকা দিতে হয়েছে।
বাম ঐক্য ফ্রন্টের নেতারা অবিলম্বে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা প্রত্যাহার, ক্যাপাসিটি চার্জ দেওয়া বন্ধ এবং নিত্যপন্যের দাম সকলের ক্রয়ক্ষমতার মধ্যে আনা এবং বিদ্যুৎ খাতে লুটপাটকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments