বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজার: সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’– এ প্রতিপাদ্য ও শ্লোগান নিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে ৫২তম জাতীয় সমবায় দিবস।
আজ শনিবার (৪ নভেম্বর ২০২৩) সকালে এ উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালি শেষে সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেছার আহমদ এমপি।
সমবায়ী প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য দেন জনবন্ধু বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা কমিটির অন্যতম সদস্য কমরেড দেওয়ান মাসুকুর রহমান,
সমবায়ী সমিতির সহ-সভাপতি আবু সুফিয়ান এবং দুর্বার সমবায় সমিতির সভাপতি রিংকু চক্রবর্তী প্রমুখ।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় ও আঞ্চলিক সমবায় ইন্সটিটিউটের অধ্যক্ষ তোফায়েল আহমদ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক কমরেড তাপস ঘোষ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা রহিম উদ্দিন তালুকদার।
সমবায়ী প্রতিনিধিদের পক্ষ থেকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা কমিটির অন্যতম সদস্য কমরেড দেওয়ান মাসুকুর রহমান বলেন, "বাংলাদেশের সংবিধানে সমবায়কে সম্পদের মালিকানার তৃতীয় খাত হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। তবে মুক্ত বাণিজ্যের যুগে রাষ্ট্রীয় মালিকানা ও ব্যক্তি মালিকানা খাতের তুলনায় সমবায় খাতের খুবই বেহাল দশা। বাংলাদেশে এখনো কৃষি সমবায়ের সম্ভাবনা খুবই উজ্জ্বল। উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সরকারি আর্থিক প্রণোদনা সহায়তা ও শতকরা ২% সরল সুদে ঋণ সহায়তা প্রাপ্তি নিশ্চিত করা গেলে এবং সারাদেশে বিদ্যমান ইউসিসিএ সমুহের স্থাপনা ও স্থাবর-অস্থাবর সম্পদ যথাযথভাবে কাজে লাগাতে পারলে সমবায়ের মাধ্যমে কৃষি খাতে বিপ্লব ঘটানো সম্ভব।"
অনুষ্ঠানের আয়োজন করে মৌলভীবাজার জেলা প্রশাসন, জেলা সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মৌলভীবাজারের শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে পুরস্কার হিসাবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments