স্টাফ রিপোর্টার: ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়ীজ ইউনিয়নের বিশেষ সাধারণ সভা রাজধানীর কাওরান বাজারে ওয়াসা ভবনের দ্বিতীয় তলায় ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি মোঃ আজিজুল আলম খানের সভাপতিত্বে ও বজলুল করিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন উক্ত সংগঠনের সাধারন সম্পাদক মনির হোসেন পাটোয়ারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর (উত্তর) শ্রমিক দলের সদস্য সচিব কামরুল জামান ও খুলনা মহানগর শ্রমিক দলের নেতা মজিবুর রহমান। এ ছাড়া শ্রমিকনেতা কামরুল, মাহবুব, আব্দুল মন্নান, সাইদুর প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। মো. কামাল উদ্দিনকে নির্বাচন কমিশনার এবং হারুনর রশিদ ও আক্তারুজ্জামান মুক্তাকে সহকারী নির্বাচন কমিশনার করা হয়। এ ছাড়া অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য ১০ শতাংশ কোটার বিধান অনুমোদন করা হয়।
সভায় বর্তমান সভাপতি মো: আজিজুল আলম খানের বর্তমান কর্মকান্ডে সকলে সন্তুষ্টি প্রকাশ করেন। সংগঠনের গতিশীলতা বজায় রাখার স্বার্থে সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আলোকে মোঃ আজিজুল আলম খানকে কন্ঠভোটে (প্রায় ৯৭শতাংশ) সমস্বরে পুনরায় ৩-৪ বছরের জন্য ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়।
একই সঙ্গে গঠনতন্ত্রে সংশোধনী আনা এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। ফজলুর রহমান বাদল সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক ফিরোজুর রহমানসহ পাঁচজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
সব মন্তব্য
No Comments