চট্টগ্রাম অফিস: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, জুলাইয়ের সকল শহিদের স্মরণে দেশের ৮৪৪ টি স্থানে শহিদ স্মৃতি ফলক স্থাপন করা হবে।
উপদেষ্টা আজ চট্টগ্রাম নগরের বহদ্দারহাট ও মুরাদপুর মোড়ে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। তিনি বলেন, আজ এখানে একটি ফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে যেসব স্থানে শহিদেরা প্রাণ দিয়েছেন, সেখানে তাদের স্মরণে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ স্থাপন করা হবে। দেশের ৮৪৪টি জায়গায় এমন ফলক স্থাপন করা হবে।
জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং সিটি কর্পোরেশনের সহযোগিতায় এসব স্মৃতি ফলক নির্মাণ করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে সংস্কৃতি সচিব মোঃ মফিজুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসক ফরিদা খানম এবং শহিদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা পাচলাইশে জুলাই স্মৃতি উদ্যানে (জাতিসংঘ পার্ক) ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের’ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এছাড়াও চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। আলোচনা শেষে শহিদদের স্মরণে দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়।
এর আগে দুপুরে উপদেষ্টা সার্কিট হাউসে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন ও সমাধানের আশ্বাস দেন।
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
সব মন্তব্য
No Comments