রাজশাহী অফিস: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ চলছে।বুধবার সকাল ৮ট থেকে ইভিএমএ ভোট গ্রহণ শুরুর হয়েছে। ভোট গ্রহন চলবে বিরতিহীন ভাবে বেলা ৪টা পর্যন্ত।
এবার রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১৫৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে। সব কেন্দ্রেই ইভিএমএ ভোট গ্রহণ । এ উপলক্ষে রাসিকের ৩০টি ওয়ার্ডের কেন্দ্রেগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।
মঙ্গলবার বেলা ১১টা থেকে নগরীর নিউ ডিগ্রী কলেজ থেকে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো কার্যক্রম শুরু হয় । প্রিজাইডিং কর্মকর্তা ও ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা এসব সরঞ্জাম কেন্দ্রে পাঠায়। ইভিএম মেশিন রয়েছে প্রায় ১ হাজার ৮ শ’টি ।পর্যবেক্ষক করছেন নির্বাচন কমিশনের ১০ জন।
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান,অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচনে ৭ স্তরের নিরাপত্তা ব্যবস্থা মাঠে রয়েছে।
আজ নগরীতে টহল ২৫০ জন র্যাব ও বিজিবির ১০ প্লাটুন সদস্য টহলে রয়েছে। নির্বাচনের নিরাপত্তায় দায়িত্বে আছে ৩ হাজার ৫১৪ জন পুলিশ, ১ হাজার ৯৩৫ আনসার সদস্য। ৩০জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে।
ভোটগ্রহণের দায়িত্বে ৩ হাজার ৬’শ ১৪ জন কর্মকর্তা। ভোট কেন্দ্রগুলোতে স্থাপন করা ঞয় ১হাজার ৫৬০টি ক্লোজ সার্কিট ক্যামেরা।
এদিকে ১৫৫টি ভোট কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ১৪৮টি।
বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রঞন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে জেলা শিল্পকলা একাডেমিতে।
এবার নির্বাচনে মেয়র পদে প্রার্থী ৪ জন। সাধারণ ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ১১১জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী ৪৬ জন।মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments