জয় খ্রীষ্টফার বিশ্বাস, রাজশাহী অফিস: মাসিক ভাতা ২০ হাজার টাকা করার দাবিতে রাজশাহী ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করেছে।
আজ রোববার (৭ জুলাই) সকালে মেডিকেল কলেজের মূল ফটকের সামনে এ কর্মসূচির শুরু হয়। যেখানে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চিকিৎসা কার্যক্রম থেকে কর্মবিরতিতে যান চিকিৎসকেরা।
এর আগে গত মাসের ২৬ জুন বর্ধিত ভাতা বৃদ্ধির দাবিতে মানবনন্ধন করে ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসরা। ইন্টার্ন চিকিৎসকরা জানায়, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে বর্তমানে আমাদের যে সম্মানী ভাতা দেওয়া হয়, তা খুবই সামান্য। দীর্ঘদিন ধরে দাবি জানালেও আমাদের বেতন-ভাতা বৃদ্ধি হয়নি। তাই বেতন-ভাতা ২০ হাজার টাকা করার দাবিতে আমাদের এ আন্দোলন।’ তবে এমন সিদ্ধান্তের আগে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা বারবার যোগাযোগ করার পরও পরবর্তীতে এই বিষয়ে কোন আশ্বাস না পাওয়ায় আজকের এই আন্দোলন।
কর্মবিরতিতে রোগীদের ভোগান্তির বিষয়ে প্রসঙ্গনিউজ২৪ জানতে চাইলে হাসপাতালের ইন্টার্ন জাবিন বলেন, ইমার্জেন্সি ও অ্যাডমিশন ওয়ার্ডগুলোতে ধারাবাহিক ভাবে প্রয়োজন মতো আমরা যাচ্ছি ও রোগী দেখছি। তবে প্রত্যেকটা ওয়ার্ডে ১/২জন করে আমাদের বন্ধু/বান্ধবীরা থাকছে যেন তাদের কোন ধরণের সমস্যা না হয়।
প্রসঙ্গগত, গত মাসে বাংলাদেশ মেডিকেল কলেজ, জহিরুল ইসলাম মেডিকেল কলেজ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, গাজীপুর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, ইবনে সিনা মেডিকেল কলেজ ও নর্থ ইস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসকদের বর্ধিত ভাতা প্রদান করেছে। এ ছাড়াও বেশ কিছু মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসকদের বর্ধিত ভাতা প্রদানের ঘোষণা দিয়েছে কর্তপক্ষ্য।
যেখানে ইন্টার্ন চিকিৎসকদের দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে গত ৮ এপ্রিল তাদের ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২০ হাজার করে সরকার। বর্ধিত এ ভাতা একই মাসের ১ তারিখ থেকে কার্যকর হয়। সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা বর্ধিত ভাতা পেলেও এত দিন বর্ধিত ভাতা পাননি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকরা।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মসজিদ থেকে তুলে নিয়ে আসমান সিকদার (৩২) নামের কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হ ...
স্টাফ রিপোর্টার: উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
সব মন্তব্য
No Comments