বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ আনুষ্ঠানিকভাবে জারি করা হয়েছে। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ শীর্ষক এই অধ্যাদেশ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকাশ করা হয়।
আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার ড. মো. রেজাউল করিম সোমবার (৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অধ্যাদেশটি জনসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে নতুন বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইনগত কাঠামো কার্যকর হওয়ার পথ সুগম হলো।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উচ্চশিক্ষা বিস্তারে সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবেই এই অধ্যাদেশ জারি করা হয়েছে। ভবিষ্যতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments