ভোলা প্রতিনিধি॥ ভোলায় স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এনামুল হক নামের এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করেছে বখাটেরা। শুক্রবার রাত ৮ দিকে ভোলা পৌরসভার কাছে বক চত্বরে এ ঘটনা ঘটে। হামলার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তাৎক্ষনিক এক যুবককে আটক করেছেন। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাৎক্ষনিক ১ যুবককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে আরো ৪ জনকে আটক করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূলহোতাসহ মোট ৫ বখাটেকে আটক করেছেন।
তিনি বলেন, ছুরিকাহত পুলিশ সদস্য এনামুল হক জেলা পুলিশ লাইনসে কর্মরত। বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভোলা সদর মডেল থানার ওসি মো. শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাইনসে কর্মরত মো. এনামুল হক স্ত্রীকে সঙ্গে নিয়ে বিকেলে সাদা পোশাকে বেড়াতে বের হয়েছিলেন। সন্ধ্যার দিকে তিনি শহরের বক চত্বরে ছিলেন। এ সময় তাঁর স্ত্রীকে উত্ত্যক্ত করে কয়েকজন বখাটে। তিনি ওই ঘটনার প্রতিবাদ করলে তারা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments