ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ উপলক্ষ্যে বাণী প্রদান করেছেন:
“যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ বছর ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড'-এর জন্য যারা মনোনীত হয়েছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় তারুণ্যের ভূমিকা অপরিসীম। তারুণ্যের শক্তিকে ধারণ করে আমাদের যুবসমাজ রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। আমাদের তরুণ স্বেচ্ছাসেবকরা তাদের নিষ্ঠা, সাহস, সৃজনশীলতা এবং অক্লান্ত পরিশ্রম দিয়ে জাতি গঠনে অনন্য ভূমিকা রেখে চলেছে। তারুণ্যের এই আত্মনিবেদন আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তনের মূল চালিকাশক্তি।
শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ মোকাবিলাসহ সামাজিক উন্নয়নের নানা ক্ষেত্রে আমাদের তরুণ ও যুবরা প্রতিনিয়ত সক্রিয় অংশগ্রহণ ও স্বেচ্ছাসেবা দিয়ে যাচ্ছে। তাদের এই অবদানকে স্বীকৃতি দিতে এবং তরুণ প্রজন্মকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে উৎসাহিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ চালু করেছে, যা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি সমাজ পরিবর্তনের এই অগ্রদূতদের পুরস্কৃত করার উদ্যোগ নেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে বহুমুখী সংস্কার ও উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে। এই বিশাল কর্মযজ্ঞের সফল বাস্তবায়নে তরুণ স্বেচ্ছাসেবীদের সর্বাত্মক অংশগ্রহণ একান্ত প্রয়োজন। আমি আশা করি, আমাদের তরুণ প্রজন্ম পুরস্কারপ্রাপ্ত স্বেচ্ছাসেবীদের দেখে অনুপ্রাণিত হবে এবং দেশ গঠনে আরও নিষ্ঠা ও একাগ্রতার সাথে দায়িত্ব পালন করবে।”
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments