দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরের বাগোয়ান গ্রামের বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. রিন্টু হোসেন ওরফে বাটুল হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার দুপুর ১২টায় উপজেলার ডাংমড়কা বাজারে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ এবং পরিবারের সদস্যসহ এলাকার কয়েকশ নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন, মোহাম্মদ আলী ও নিহত বাটুলের পিতা মো. ইসমাইল হোসেন। এসময় বক্তারা বাটুল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবী জানান।
উল্লেখ্য, গত ২৩ জুন সন্ধ্যায় দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামের কামারপাড়া টেনশন মোড়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন মো. রিন্টু হোসেন বাটুল (৩৯) নামে বীর মুক্তিযোদ্ধার সন্তান। নিহত বাটুল একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেনের ছেলে।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments