রাজশাহী অফিস : রাজশাহী নগরীতে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নগরীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।সোমবার (২৫ এপ্রিল) আরএমপি মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম এসব তথ্য জানান।
তিনি জানান, গত একদিনে নগরীতে পুলিশের পৃথক অভিযানে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এম পির থানা ও ডিবি পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এদের মধ্যে ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামি ও ১০ জনকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, কর্ণহার থানা ২ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে।
তিনি আরও জানান, অভিযানকালে মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১২ গ্রাম হেরোইন, ২৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ গ্রাম গাঁজা ও ১০ লিটার দেশীয় চোলাইমদ জব্দ করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান আরএমপি মুখপাত্র।
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
সব মন্তব্য
No Comments