রাজু ভূঁইয়, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: আওয়ামীলীগকে তৃণমুলে আরও শক্তিশালী করণের লক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার দুপুর ২ ঘটিকায় ধর্মপাশা উপজেলায় পাইকুরাটি ইউনিয়নে হাওর বাংলায় হল রুমে মত বিনিময় সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, এর সঞ্চালনায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, যুগ্ন সাধারন সম্পাদক মোকারম হোসেন, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম পিকে দিদার, বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, সেলবরষ ইউপি আওয়ামীলীগের সভাপতি দেনিয়ার হোসেন খান, পাইকুরাটি ইউপি আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, সুখাইর উত্তর রাজাপুর ইউপি আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বাচ্চু, জয়শ্রী ইউপি আওয়ামীলীগের সভাপতি মো: রমজান আলী, সুখাইর রাজাপুর দক্ষীণ ইউপি আওয়ামীলীগের সভাপতি মো: আলমগীর কবির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো: একরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: তাজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ আব্দুল বারেক ছোটন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোহন সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সু-সংগঠিত, তৃণমুলে আরও শক্তিশালী করণের লক্ষে কাজ করতে হবে।আমাদের উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি সহ ওয়ার্ড কমিটি রয়েছে। সেই সকল ওয়ার্ড কমিটিকে আরও শক্তিশালী করে গড়ে তোলতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রতিক নৌকাকে বিজয় করতে হবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা বিশ্বনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শক্তিশালী করে গড়ে তুলুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের।
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
সব মন্তব্য
No Comments