কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় অবমুক্ত করা হয়েছে প্রায় ৫ ফুট দৈর্ঘ্যের তীব্র বিষধর একটি পদ্ম গোখরা সাপ। শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের আন্ধারমানিক নদী সংলগ্ন নাচনাপাড়া সংরক্ষিত বনে এ সাপটি অবমুক্ত করেন এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। এর আগে সকালে পার্শ্ববর্তী আমতলী উপজেলার বান্দ্রা নামক এলাকার খেলার মাঠ থেকে জালে পেঁচানো অবস্থায় সাপটি উদ্ধার করেন তারা।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য আলমনজির বলেন, তাদের হটলাইনে ফোন আসার কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে পৌছে তীব্র বিষধর পদ্ম গোখরা সাপটি উদ্ধার করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত করা হয়েছে । এর আগেও তারা বেশ কয়েকটি সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করেছেন বলে তিনি জানান।
কলাপাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক মনি বলেন, এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যদের সব সময় সহযোগিতা করা হচ্ছে।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
সব মন্তব্য
No Comments