বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ দেশের চলমান পরিস্থিতির উপরে বিবেচনা করে ঠাকুরগাঁওয়ে জরুরী সভা করেছে জেলা বিএনপি। এসময় দলীয় নেতাকর্মীদের কোন ধরণের অন্যায়ের সাথে জড়িত না থাকার আহব্বান জানিয়ে কঠোর হুঁশিয়ারিও দেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা।
শনিবার ৩১ আগস্ট বিকেলে জেলা বিএনপির আয়োজনে শহরের কালিবাড়ী এলাকায় অবস্থিত মির্জা রুহুল আমিন মিলনায়তন হলরুমে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন।
এসময় বিএনপির নেতাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ আছে যদি কোনো চাঁদাবাজের সঙ্গে,কোন নাশকতার সঙ্গে বিএনপির কোন নেতার সম্পৃক্ততা থাকে তাকে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হবে। এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে। জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও তা অক্ষুন্ন রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ অ্যাড. আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ,সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ,সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন তুহিন সহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা, মা ও ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসত ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়েছে।আহতরা হলেন- আব্দুল খালেক হাওলাদার, ত ...
স্টাফ রিপোর্টার: পাত্র-পাত্রী খোঁজার প্রক্রিয়াকে আরও নিরাপদ, গোপনীয়, সহজ ও পরিবারকেন্দ্রিক করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘ইজিম্যাচ বিডি’ (EasyMatch BD)। এটি বাংলাদেশকেন্দ্রিক একটি ডিজিটাল ম্যাট্র ...
মো :মেহেদী হাসান,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ অন্তত আটটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ দেশে জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করা ও অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংল ...
সব মন্তব্য
No Comments