স্টাফ রিপোটার: ঘূর্ণিঝড় রিমালের কারনে ১৯ উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। জলোচ্ছ্বাসে প্রলাবিত ও দুর্গত এলাকা বিবেচনা করে আসন্ন ২৯ মে তৃতীয়ধাপে অনুষ্ঠিতব্য এসব উপজেলার ভােট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।
উপজেলাগুলো শরণখোলা, মোড়লগঞ্জ, মোংলা, কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, গৌরনদী, আগৈলঝাড়া, পটুয়াখালী সদর, মির্জগঞ্জ, দুমকী, মঠবাড়িয়া, তজুমউদ্দীন, লালমোহন, রাজাপুর, কাঠালিয়া, বামনা, পাথরঘাটা এবং বাঘাইছড়ি।
নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম আজ বলেন, ঘূর্ণিঝড়ের কারনে কোথাও পানি ঢুকেছে, কোথাও বিদ্যু নেই, যোগােযোগ বিচ্ছিন্ন। তাই এসব উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে। ভােটের আগে আরও উপজেলার তথ্য আসলে সেগুলাে বন্ধ করা হতে পারে।
আগামী ২৯ মে তৃতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ধাপে ১১১ উপজেলায় পরিবর্তে ৯০ উপজেলায় ভোট গ্রহণ করা হবে। এবং আগামী ৫ জুন সর্বশেষ চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট গ্রহণ করা হবে।
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায ...
স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ...
স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্ত ...
সব মন্তব্য
No Comments