স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ আগারগাঁও নির্বাচন ভবনে ভোট কেন্দ্রে তালিকা প্রকাশ করেন।
প্রকাশিত খসড়ায় মোট ভোটকেন্দ্র ৪২, ৬১৮টি। এসব কেন্দ্রে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি ভোটকক্ষ থাকবে। এরমধ্যে পুরুষদের জন্য ১ লাখ ১৪ হাজার ৯৩৯ টি এবং নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ১০৭টি ভোটকক্ষ থাকবে।
প্রকাশিত খসড়া ভোট কেন্দ্র তালিকার ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দাবী-আপত্তি গ্রহণ করবে নির্বাচন কমিশন। এবং ১২ অক্টোবর পর্যন্ত তা নিষ্পত্তি করা হবে। এরপর ২০ অক্টোবর চূড়ান্ত ভোটকেন্দ্র তালিকা গেজেট আকারে প্রকাশ করা হবে।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments