স্টাফ রিপোর্টার: বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি গার্মেন্টস শ্রমিক নেতা মোঃ শহিদুল ইসলাম (শহিদ) কে হত্যা কান্ডের প্রতিবাদে আজ ২৭ জুন মঙ্গলবার ঢাকাসহ সারাদেশের গার্মেন্টস শিল্প অঞ্চল এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচী হিসাবে ঢাকায় সকাল ১১ টায় জাতীয় প্রেস-ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)-এর সভাপতি জনাব আমিরুল হক্ আমিন এর সভাপত্বিতে
কর্মসূচীতে বক্তব্য রাখেন আইবিসির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব কুতুব উদ্দিন আহম্মেদ, কেন্দ্রীয় নেতা জনাব বাবুল আকতার, জনাব রুহুল আমিন, জনাব নুরুল ইসলাম, জনাব শহিদুল্লাহ বাদল, জনাব সালাউদ্দিন স্বপন, জনাব মির আবুল কালাম আজাদ, মিস কল্পনা আক্তার, মিস চায়না রহমান, মিস তাহমিনা রহমান, জনাব কামরুল হাসান, জনাব রফিকুল ইসলাম, মিস জাকিয়া সুলতানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শ্রমিক নেতা শহিদ হত্যার বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২৭ এতে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫/৭ জনের কথা উল্লেখ আছে। আজ পর্যন্ত মাত্র ১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয় নাই।
বক্তারা হুশিয়ারী উচ্ছারণ করে বলেন “আগামী ১ সপ্তাহের মধ্যে সকল আসামি সহ ইনদ্ধনদাতা প্রিন্স জ্যাকার্ড
সোয়েটার লিঃ-এর মালিককে গ্রেফতার করা না হলে, ঈদের পর সারাদেশের গার্মেন্টস শিল্প অচল করে দেয়া হবে”।
হত্যার প্রতিবাদে ঢাকার বাইরে চট্টগ্রাম, নারায়নগঞ্ছ, আশুলিয়া, সাভার, গাজীপুর সহ দেশের সকল গার্মেন্টস শিল্প অঞ্চলে আজ একই ধরনের কর্মসূচী পালিত হয় এবং হচ্ছে।
উল্লেখ্য গত ২৫ জুন রাতে শ্রমিক নেতা শহীদুলকে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: বিশ্বব্যাপী চলমান মানবিক সংকট গভীরতর হওয়ার প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ এবং শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্ ...
ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও ক ...
স্টাফ রিপোর্টার: সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দি ...
বিশেষ প্রতিনিধি, সিলেট: জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না, বরং তা জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, ‘বিগত এক যুগ ধরে জনগ ...
সব মন্তব্য
No Comments