আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘন্টায় ইসরাইলী হামলায় গাজায় আরও ৫১ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত শতাধিক। এত ইসরাইলী হামলায় গাজায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৫২ হাজার ছাড়িয়ে গেছে।
গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে ২১০০ জনেরও বেশি নিহত হয়েছে।
মঙ্গলবার ( ১৩ মে ) বার্তা সংস্থা আলজাজিরার দেওয়া এ খবরে বি.বার্তা ডটকম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যাকায় গত ২৪ ঘন্টায় ইসরাইলী হামলায় আরও ৫১ জন নিহত হয়েছে। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলী হামলা শুরুর পর ৫২ হাজার নিহত ছাড়িয়েছে। এছাড়া ১ লাখ ১৯ হাজার ৬৪৮ জন আহত হয়েছে।
দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি ২০২৫ গাজায় যুদ্ধ বিরতিতে সম্মত হয় ইসরায়েল্ তারপর প্রায় দুই মাস গাজায় কমবেশী শানিত বজায় ছিল। কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাস ২০২৫ এর তৃতীয় সপ্তাহ থেকে গাজায় ফের হামলা শুরু করে ইসরায়েল।
আন্তর্জাতিক ডেস্ক: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়। রোববার (১০ মে) স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৯ মন্ত্রীসহ তিনি শপথ নে ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালীতে নৌ-চলাচল সুরক্ষায় সম্ভাব্য আন্তর্জাতিক মিশনের আগে মধ্যপ্রাচ্যে একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত ‘যত দ্রুত সম্ভব’ শেষ হওয়া দরকার। যুদ্ধ দীর্ঘায়িত হলে এর গুরুতর প্রভাব পুরো বিশ্বকে ভোগ করতে হবে বলেও সতর্ক করেছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয়। আজ রোববার (১০ মে) স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়া ...
সব মন্তব্য
No Comments