বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, পিএইচডি সম্পর্কে আইনজীবী জনাব জেড আই খান পান্নার অবমাননাকর বক্তব্যের প্রতি বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। জনাব জেড আই খান পান্না “ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির অতীত ইতিহাস” জানার দাবি করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার ইঙ্গিত করে যে বক্তব্য দিয়েছেন, তা নির্জলা ও সর্বৈব অসত্য, বিদ্বেষপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
প্রকৃতপক্ষে, মাননীয় উপাচার্য জীবনের কোন পর্যায়ে কোন ধরনের রাজনৈতিক দলীয় সংগঠনের সঙ্গে কখনও সম্পৃক্ত ছিলেন না। ভবিষ্যতেও তাঁর কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগ্রহ নেই। ইতিপূর্বে সংবাদ মাধ্যমে প্রদত্ত একাধিক বক্তব্যে মাননীয় উপাচার্য তাঁর এ অবস্থান ষ্পষ্ট করেছেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন পুরো সময় তিনি অনাবাসিক ছাত্র ছিলেন। জনাব পান্না কিংবা তাঁর বর্ণিত কথিত ঘটনার সঙ্গে মাননীয় উপাচার্যের কোন দূরতম সম্পর্কও নেই। জনাব পান্নার এ ধরনের বক্তব্য মাননীয় উপাচার্যের সম্মান ও বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করেছে।
এমতাবস্থায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করে যে, এ বিজ্ঞপ্তির মাধ্যমে মাননীয় উপাচার্য সম্পর্কে প্রদত্ত অসত্য ও বিদ্বেষপূর্ণ বক্তব্যকে ঘিরে জনমনে সৃষ্ট বিভ্রান্তি নিরসন হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম আজ (১৪ অক্টোবর) গণমাধ্যমকে এ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।
ডেস্ক রিপোর্ট: ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন ড. মাইক মিলার। আন্তর্জাতিক শিক্ষার জগতে তিনি একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার এই নেতৃত্ব স্কুলটিকে আরও এগিয় ...
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে। এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড় ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ ...
সব মন্তব্য
No Comments