ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপি পন্থি শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার ড. মো. আবুল কাশেম তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি ড. মো. শফিকুল ইসলাম, ড. মোহা. আব্দুস সামাদ, ড. নূরুন নাহার, মো. আব্দুস শাহীদ মিয়া, ড. এ. এস. এম. আয়নুল হক আকন্দ। যুগ্ম-সম্পাদক ড. মো. রশিদুজ্জামান, মো. ফকরুল ইসলাম।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক ড. মো. হাফিজুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক,ড. মুহা. শরিফুল ইসলাম। দপ্তর সম্পাদক ড. মো. জালাল উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক ড. মো. নাসির উদ্দিন খান, কোষাধ্যক্ষ ড. শেখ মোহাম্মদ আবদুর রউফ, প্রচার সম্পাদক ড. মো. শাহীনুজ্জামান, সহ-প্রচার সম্পাদক এস.এম. আব্দুর রাজ্জাক, সংগ্রহ ও প্রকাশক সম্পাদক ড. এ.কে.এম রাশেদুজ্জামান, সাহিত্য সংস্কৃতি ও শিক্ষাবিষয়ক সম্পাদক ড. মো. জাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক ড. মোছা. খোদেজা খাতুন, কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মো. মিজানুর রহমান, ড. মো. নজিবুল হক।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments