ডেস্ক রিপোর্ট: সাবেক রাষ্ট্রপতি , মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু সদস্য তাঁকে হত্যা করে।
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সক্টর কমান্ডার ছিলেন। তিনি দেমের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠিত দল বিএনপি বাংলাদেশে অন্যতম রাজনৈতিক শক্তিতে পরিনত হয়। তাঁকে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তন বলা হয়।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সাতটি দেশের সমন্বয়ে সার্ক প্রতিষ্ঠায় স্বপ্নদ্রষ্টা ছিরেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান জাতীয়তাবাদ ভিত্তিক এক কালজয়ী দর্শন প্রতিষ্ঠা করে গেছেন।
প্রতিবছর দিনটি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্সিকী হিসেবে পালন করে বিএনপি এবং এর অঙ্গ ও গহযোগী সংগঠনগুলো। এবারে তাঁর শাহাদাৎ বার্ষিকীতে ৮ দিনের কর্মসূচি পালন করছে বিএনপি। গত ২৬ মে থেকে শুরু হয়ে চলবে ২ জুন পর্যন্ত।
এরমধ্যে আলোচনা সভা, পোস্টার ও বিশেষ ক্রােড়পত্র প্রকাশ, কালো ব্যাচ ধারণ, কালো পতাকা উত্তোলন ,জিয়ার কবরে ফুল ও ফাতেহা পাঠ, দারিদ্রদের মাঝে খাদ্য ও বস্ত্রসামগ্রী বিতরণ।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আগামীকাল ৩১ মে ২০২৫ শনিবার সকাল ১০-৩০ মিনিটে কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের ২ তলায় মুক্তিযোদ্ধা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সভায় সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
স্টাফ রিপাের্টার: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্ম ...
ডেস্ক রিপোর্ট: আজ ১০ নভেম্বর, ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর গুলিস্তানের জি ...
সব মন্তব্য
No Comments