সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ার আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলামের নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদ এবং শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত বর্তমান নবগঠিত কমিটি বাতিলের লক্ষ্যে মিথ্যা মামলা প্রত্যাহার করে কমিটি পূর্ণঃবহালের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণ।
সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়েশ বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন, আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার অভিভাবক সদস্য মোঃ বকুল শেখ, শাহা আলম ফকির, শেখ বাহা উদ্দিন, আলাউদ্দিন আকন্দ, রেজাউল করিম, আয়েশ শেখ রাসেল স্মৃতি সংঘের সভাপতি ও ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সোহরাব হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ শামীম রেজা, বিয়াশ গ্রামের শফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোঃ আকবর হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহা আলম প্রমূখ।
বক্তারা বলেন, আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলাম ২০০৬ সাল থেকে একক ক্ষমতা বলে নিজের পছন্দমত কমিটি গঠন করে নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির মধ্য দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। সম্প্রতি শিক্ষা বোর্ড কর্তৃক একটি কমিটি অনুমোদন হয় এবং সেই কমিটির সভাপতি নির্বাচিত হন ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এম আবুল কালাম। কিন্তু কমিটির সভাপতি নিজের পছন্দমত না হওয়ায় অধ্যক্ষ শামসুল ইসলাম ওই কমিটিকে বাতিল করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুনকে বাদী করে একটি মিথ্যা মামলা দায়ের করান।
আগামী ৭ দিনের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার করে বর্তমান কমিটি পূর্ণঃবহাল করা না হলে অধ্যক্ষকে প্রতিষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন বক্তারা।
অভিযুক্ত অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলাম মুঠোফোনে জানান, শিক্ষা বোর্ড থেকে যে কমিটি অনুমোদন হয়েছে তা বৈধ নয়। প্রতিমন্ত্রী মহোদয় বর্তমান কমিটির বিষয়ে আমাকে কিছু বলেনি। আমরা নিয়মতান্ত্রিকভাবে কমিটি গঠন করে প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে দেখা করবো।
এ বিষয়ে আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ সুলতান মাহমুদ সাংবাদিকদের বলেন, গ্রামবাসীর আন্দোলনের মুখে গত ১লা অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী না থাকায় ক্ষতির মুখে পড়েছে। আমরা গ্রামবাসীর সাথে আছি। আমরা চাই দ্রুত এর একটা সমাধান চাই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আজকেই জানলাম। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments