বরিশাল অফিস: পটুয়াখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের ইয়াবা, গাঁজা ও জাল নোটসহ বৈদেশিক মুদ্রা জব্দ।
শনিবার ৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ শুক্রবার ভোর ৪ টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও পুলিশের সমন্বয়ে পটুয়াখালী সদর থানাধীন পায়রাকুন্জ ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৭ হাজার ১৫ পিস ইয়াবা, ১১ হাজার ৮০০ টাকা মূল্যের ৩৯৬ গ্রাম গাঁজা, নগদ ৭৪ হাজার ৪২০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ৯৫ হাজার ৩০০ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা, ৯ টি মোবাইল ফোন, ১ টি সিম কার্ডসহ মাদকদ্রব্য সরবরাহের কাজে ব্যবহৃত ১ টি মোটর সাইকেল জব্দ করা হয়। মাদক পাচারকারী যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মাদকদ্রব্য ও সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদক পাচার রোধকল্পে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments