সুজয় ঘোষ, নড়াইল: গায়ে আর্জেন্টিনার জার্সি, পায়ে বুট আর মাথায় প্রিয় খেলোয়ার মেসির কাঠের তৈরি অবয়ব। অক্লান্ত ধৈর্য্ ও পরিশ্রমে নিজ হাতে তৈরি প্রিয় খেলোয়াড়ের অবয়ব নিয়ে নড়াইল শহরজুড়ে পদযাত্রা করেছেন মেসিভক্ত বাবলু সরদার।
বিশ্বকাপ খেলার মৌসুমে আর্জেন্টিনা ম্যচের কয়েকঘন্টা আগ মুহূর্তে বাবলুর এ পদযাত্রা নড়াইল শহরের মানুষের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। এ সময় উৎসুক পথচারী ও স্থানীয়রা বাবলুকে থামিয়ে তার পাশে ভিড় করেন এবং অনেকে তার সঙ্গে ছবিও তুলেন। মঙ্গলবার সন্ধ্যার পর নড়াইল শহরের রূপগঞ্জ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এমন দৃশ্য চোখে পড়ে।
নড়াইল শহরের পুলিশ লাইন এলাকার বাসিন্দা বাবলু সরদার। পেশায় একজন শ্রমিক। পাশাপাশি কাঠ খোদাই করে বিভিন্ন মূর্তি তৈরি করা তার নেশা। কাঠের নিস্তরঙ্গ গায়ে জীবনের ছোঁয়া দেওয়াই তার নেশা। তবে সাম্প্রতিক সময়ে বাবলুর ফুটবল প্রেম তাকে নতুন এক পরিচিতি দিয়েছে। আর্জেন্টিনা ভক্ত বাবলু তিন মাস ধরে কাঠ খোদাই করে তৈরি করেছেন প্রিয় খেলোয়ার লিওনেল মেসির অবয়ব। আর সেই অবয়ব মাথায় করে নিয়ে আর্জেন্টিনার জার্সি ও বুট পরে পায়ে হেঁটে নড়াইল শহর ঘুরেছেন বাবলু। মঙ্গলবার সন্ধ্যায় নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে এভাবেই ঘুরতে দেখা যায় তাকে।
বাবলু সরদার ছোটবেলা থেকেই আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি ও তার দল আর্জেন্টিনার প্রতি বাবলুর ভালোবাসা এতটাই গভীর যে তিনি নিজের হাতে কাঠ খোদাই করে তৈরি করেছেন মেসির একটি দৃষ্টিনন্দন মূর্তি। অক্লান্ত পরিশ্রম, শিল্পীর মমতা আর ভক্তের আবেগ মিশে তৈরি হয়েছে এ ভাস্কর্য।
ভাস্কর্যটি তৈরি করার পর সেটিকে ঘরের কোণে সাজিয়ে রাখেননি বাবলু। নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে তিনি আর্জেন্টিনা দলের জার্সি গায়ে চাপিয়ে মেসির ভাস্কর্য মাথায় তুলে নড়াইল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। তার এই ব্যতিক্রমী পদযাত্রা পথচারী ও স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে। অনেকে চলতি পথে থেমে গিয়ে ছবি তোলেন, কেউ ভিডিও ধারণ করেন, আবার কেউ তার শিল্পকর্মের প্রশংসা করেন।
বাবলু সরদার জানান, কাঠ খোদাই করে ভাস্কর্য তৈরি করতে তার ভালো লাগে। এর আগেও তিনি অনেক কাঠের ভাস্কর্য করেছেন। বিশ্বকাপ খেলা চলছে, তাই আর্জেন্টিনা ও মেসির প্রতি ভালোবাসা থেকেই তার জন্য কিছু একটা করার তাগিদে তিনি কাঠের ওপর ফুটিয়ে তুলেছেন প্রিয় তারকার অবয়ব। তবে ভাস্কর্যটির কাজ এখনো সম্পন্ন হয়নি। আরো কাজ বাকি আছে। সম্পন্ন হতে সময় লাগবে।
স্থানীয়দের মতে, বাবলু সরদার একজন প্রতিভাবান শিল্পী। তিনি এসএম সুলতান প্রতিষ্ঠিত লাল বাউল খেলাঘর আসরে শিশুদের চিত্রাঙ্কন শেখান। পাশাপাশি কাঠ খোদাইয়ের কাজে তার দক্ষতা বহুদিনের। কিন্তু মেসির অবয়ব নির্মাণ এবং সেটিকে মাথায় নিয়ে শহর প্রদক্ষিণ করার ঘটনা তাকে নতুনভাবে পরিচিত করে তুলেছে। এতে মেসি ও ফুটবলের প্রতি তার অকৃত্রিম ভালোবাসার প্রকাশ ঘটেছে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments