রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ অবশেষ সকল জল্পনা-কল্পনা ও গুজব-গুঞ্জনের অবসান ঘটিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৎ রাজনীতিকের পথিকৃৎ ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে নৌকার টিকিট পেয়েছেন। বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ২০০৮ সালে অনুষ্ঠিত ৯ম সংসদ নির্বাচনে বরিশাল-১(অগৈলঝাড়া-গৌরনদী ) আসনে ও ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগের নৌকার টিকিটে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দুই বার সংসদ সদস্য থাকাকালীন নির্বাচনী এলাকায় উন্নয়নের পাশাপাশি শান্তিময় পরিবেশ বজায় রাখেন। ফলে দলমত নির্বিশেষ আপমর জনতার অতি আপনজন হয়ে ওঠেন। সর্বমহলে সৎ রাজনীতিক ও সাদা মনের মানুষের খ্যাতি পাওয়া জনবান্ধব ও কর্মীবান্ধব নেতা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস পুনরায় বরিশাল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় বানারীপাড়া ও উজিরপুরের নেতা-কর্মী ও সমর্থরা দারুন উচ্ছ্বসিত ও আনন্দে উদ্বেলিত। রোববার বিকালে তার মনোনয়ন লাভের খবরে তাৎক্ষনিক দুই উপজেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিল বের করেন। স্থানীয় নেতা-কর্মীরা মনে করেন,বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সততার পুরস্কার পেয়েছেন মুজিব অন্তপ্রাণ অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
প্রসঙ্গত. বরিশাল-২ আসনে নৌকার টিকিট পেতে বর্তমান সংসদ সদস্য মো. শাহে আলম ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসসহ মোট ২০ জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments